বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা জুলাই অভ্যুত্থানের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ Time View
হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম
হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

রাজধানীর উত্তরায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জুলাই বিপ্লবীদের প্ল্যাটফর্ম মঞ্চ-২৪ এর উদ্যোক্তা অন্তু মুজাহিদ সামাজিক মাধ্যমে শনিবার রাত ১০টার দিকে এ তথ্য জানান।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফিরছিলেন তারা। পথিমধ্যে উত্তরা ৪ নম্বর সেক্টরে তাদের টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

বর্তমানে জুলাই রেভেলসের আহত দুই সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) আনা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin