বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View
গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনীর বামন্দীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কমিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।

প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাকেশ (১৫), শয়ন (১৬) এবং বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেল চালক অভিক (২৮) সড়কে ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষনা করে। শয়নের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার বামন্দীতে দুটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস আগে স্কুল ছাত্র রাকেশ মোটরসাইকেল কিনে দিতে খাওয়াা-দাওয়া বন্ধ করে দেয়। এবং অত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে তাই পরিবারের সদস্যরা তার চাপাচাপিতে তাকে মোটরসাইকেল কিনে দেয়। রাকেশের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin