বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে ৯৮ জন কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের বাস্তবায়নে ও ইএসডিও’র আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কোহরপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসিরুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, নারগুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্ট এর প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে নারগুন ইউনিয়নের ৯৮ জন চাষীকে ৪ কেজি করে ৩৯২ কেজি জিংক জাতের ব্রি-ধান-১০২ জাতের ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।

রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি ঠাকুরগাঁও এর তিনটি উপজেলায় ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin