বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবীনগরে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবীনগরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নবীনগর উপজেলার ইব্রাহীমপুর মাদ্রাসা মাঠে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দক্ষিণ এশিয়ার ‘নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’ হিসেবে তার সুস্থভাবে ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিম, জেলা বিএনপির সদস্য সায়েদুল হক সাঈদ, বিএনপি নেতা সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদল নেতা কে. এম. মামুন অর রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। পরে হাজার হাজার মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *