দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

দেশের সাবেক সেনা প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নিউমোনিয়া দেখা দেয়। এর সঙ্গে কিডনী, লিভার, এনথ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরানো রোগ দেখা দিয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির দেবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী। এসময় দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন, সহ সভাপতি ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, দেশের গনতন্ত্র, মানবাধিকার ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া। দেশের মায়া ত্যাগ করে তিনি কোন সময়ই দেশ ছেড়ে চলে যাননি। দোয়া মাহফিলে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ওলামাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *