হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে সফল ওয়ার্কওভার: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬ মিলিয়ন ঘনফুট

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে সফল ওয়ার্কওভার: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬ মিলিয়ন ঘনফুট

বিজিএফসিএল-এর আওতাধীন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের সফল ওয়ার্কওভার শেষে জাতীয় গ্রিডে প্রতিদিন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার বিকেলে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।

হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় অবস্থিত ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে খনন করা হয়। কূপটি থেকে দীর্ঘদিন ধরে প্রতিদিন প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হলেও পানি ওঠা ও অন্যান্য কারিগরি জটিলতার কারণে এর উৎপাদন কমে যায়। এ প্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কূপটি ওয়ার্কওভারের উদ্যোগ নেয়।

গত ২৪ অক্টোবর শুরু হওয়া ওয়ার্কওভার কাজ শেষ হয় ২৭ নভেম্বর। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। ওয়ার্কওভার শেষে উৎপাদন সক্ষমতা বেড়ে প্রতিদিন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন, ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক ইসমাইল মোল্লা এবং প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *