মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু (৪১) কে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।

অভিযানকালে তার হেফাজত থাকা একটি ৭.৬৫ এমএম পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *