ব্রাহ্মণবাড়িয়ায় ওসমান হাদীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ওসমান হাদীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়াসহ কটুক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াসিন ভূইয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কুটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াসিন কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ার পাশাপাশি তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করে ইয়াসিন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ইয়াসিন আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *