ঠাকুরগাঁওয়ে ডাব পারতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ডাব পারতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাব পারতে গিয়ে নারকেল গাছ থেকে পরে একজনের মৃত্যু হয়েছে।  রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বলেন, সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৫৫) রমজান আলী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা। পেশায় তিনি ডাব ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি আমানুল্লাহ বলেন,  রমজান আলী মানুষের বাড়ী থেকে ডাব সংগ্রহ করে পরে বাজারে বিক্রি করতেন। সোমবার সকালে তিনি ডান্ডারা গ্রামের এক বাগান মালিকের কাছ থেকে ডাব কিনে তা পাড়ার জন্য নারকেল গাছে উঠেন। হঠাৎ করেই তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়েন।

তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান আলীকে তাকে উদ্ধার করে এবং রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রমজান আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি আমানুল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *