ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আড়াইবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণ এলাকা থেকে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূইয়ার পক্ষে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানী পৌর সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, নারী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কবির আহমেদ ভূইয়ার নেতৃত্বে কসবা ও আখাউড়া থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক ঢাকায় অবস্থান করবেন। তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনটি পুনরায় বিবেচনা করে কবির আহমেদ ভূইয়াকে ধানের শীষ প্রতীক দিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হলে এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *