নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হচ্ছে: রুমিন ফারহানা

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হচ্ছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিস্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ আসনে দাখিল করা ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি যে দায়িত্ব পেয়েছি, তা আমার বয়স ও অভিজ্ঞতার চেয়েও অনেক বড় ছিল। সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে সংসদে আমার ভূমিকা আপনারা দেখেছেন। ২০২২ সালের ডিসেম্বরে দল যখন আমাকে পদত্যাগ করতে বলে, এক মুহূর্ত দেরি না করে আমি পদত্যাগ করেছি। দল যদি নতুন নেতৃত্বে এগোতে চায়, সেটাকে আমি স্বাগত জানাই। আমার সেবার প্রয়োজন না থাকলে সেটাও মেনে নিয়েছি। তবে আমি আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবো।

রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি খবর পাচ্ছেন। তিনি বলেন, “আমার কর্মীদের বলা হচ্ছে—তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হতে পারে। আমি স্পষ্ট করে বলেছি, এ ধরনের কিছু হলে অবশ্যই প্রশাসনকে জানাব।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে বা নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *