মেহেরপুরে দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

মেহেরপুরে দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির এর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় জমাকৃত নথিতে ভুল থাকায় মেহেরপুর-১ আসনের পাঁচজন প্রার্থীকে বাতিল হিসাবে ঘোষণা করা হয়। অপরদিকে মেহেরপুর-১ আসনের চার প্রার্থী এবং মেহেরপুর-২ আসনের তিনজন প্রার্থীকে ভুল সংশোধনের সময় দেওয়া হয়। মনোনয়নপত্রের ত্রুটি সংশোধনের জন্য বিকেল চারটা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাসুদ অরুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাজ উদ্দিন খান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মিজানুর রহমান, জাতীয় পার্টির আব্দুল হামিদকে ত্রুটি সংশোধনের সময় দেওয়া হয়।

এছাড়া মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল বারীকেও ত্রুটি সংশোধনের শর্তে বিকাল ৪ টা পর্যন্ত সময় প্রদান করা হয়। বাছাই শেষে বিভিন্ন কারণে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন না থাকায় কামরুল হাসান, আমিরুল ইসলাম ও রোমানা আহমেদের এর মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মোবু-এর এক শতাংশ ভোটারের সমর্থন না থাকা এবং ২০ নম্বর ফরম যথাযথ পূরণ না করার কারণে এনসিপি প্রার্থী সোহেল রানার মনোনয়নপত্র বাতিল করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *