নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান নারীদের ‘মা’ সম্বোধন করে বলেন, “মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ—আপনারা আপনাদের মা, স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন।”

তিনি বলেন, “নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ।”

সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ জামায়াত আমীর বলেন, সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

এ সময় নিজের হ্যাক হওয়া টুইটার (এক্স) অ্যাকাউন্টের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, তার এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে।

তিনি বলেন, “একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই মিছিল শুরু করলো।”
তিনি আরও জানান, সাময়িকভাবে কোনো মা কষ্ট পেয়ে থাকলে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর সামিউল ফারুকি, সাবেক ঢাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *