বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

জনগণের সমর্থনে সরকার গঠন করলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে পুনর্গঠন করতে দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। যেকোনো এক ধরনের মানুষ নিয়ে দেশ পুনর্গঠন করা যায় না।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবে নারী নেতৃত্বে বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুইদিন আগে বলেছে, যেসকল মহিলা, যেসকল মা-বোনেরা কর্ম-সংস্থানের জন্য যান, তাদেরকে… প্রিয় ভাই-বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছে, যা আমাদের দেশের জন্য কলঙ্কস্বরূপ।

তিনি আরও বলেন, এই কথার বলার পর যখন তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন বলা হলো তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কোথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে-যে আইডি হ্যাক হয়েছে। এদের একটা পরিচয় এরা মিথ্যাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *