ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের লিফলেট বিতরণ ও মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের লিফলেট বিতরণ ও মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জেলা আইনজীবী ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে কুমিল্লা–সিলেট মহাসড়ক হয়ে শহরের কাউতলী এলাকার বাজারসহ বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পিপি এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট আবিদ উল্লা, এডভোকেট ফকরুউদ্দিন আহমেদ খান, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এডভোকেট সিরাজ আবিদ জি.পি, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এডভোকেট মোবারক উল্লাহ, এডভোকেট মাসুদ ভিপি জিপি, এডভোকেট আব্দুর রহিম গোলাপসহ দুই শতাধিক আইনজীবীরা অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *