ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঢাক–ঢোল বাজিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উত্তরপাড়া রেললাইন এলাকা থেকে শুরু হয়ে ঢাক–ঢোলের তালে উৎসবমুখর পরিবেশে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ভোট অফিস বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, ফলে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
রিয়াদ যুবদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ আপন তাজের সার্বিক সহযোগিতায় গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহ আলম,ইউনিয়ন বি এনপির যুগ্ন সাধারণ সম্পাদক জামির হোসেইন, সদর উপজেলা যুবদলের সদস্য সাধনুল ইসলাম সাধন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মন মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী মুরাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপঅতি আনোয়ার হোসেইন আনো,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শাহীন, ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে।

