বিএনপির নতুন মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা

বিএনপির নতুন মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা

ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক ও আরিফুল হক চৌধুরী। এছাড়া জোটসঙ্গীদের মধ্যে নুরুল হক নুর (ভিপি নুর) ও জোনায়েদ সাকিও শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।

সূত্র জানায়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথগ্রহণ করেছেন। বিকেলে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন, তা আনুষ্ঠানিক শপথের পর স্পষ্ট হবে। শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিতরা সরকারি দায়িত্ব নেওয়ার পাশাপাশি সরকারের নীতি ও কার্যক্রমের বাস্তবায়নে কাজ শুরু করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *