একেএম বজলুর রহমান, পঞ্চগড়
আমরা দূর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে এসে দূর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসবো। ক্ষমতা চিরস্থায়ী নয়। এই মন্ত্রীত্ব এমপিত্ব ৫ বছরের জন্য। আমাদের কে ৫ বছর পরে জনগনের দ্বার গোড়ায়, দ্বার গোড়ায় যেতে হবে। আমরা এমন কোন কাজ করবো না যেন ৫ বছর পর জনগনের কাছে গেলে আমাদের কে প্রশ্নের সম্মুখীন হতে না হয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
তিনি আরও বলেন, যে ব্যক্তি স্বার্থ চারিতার্থ করার জন্য বিচার সালিসি এর নাম করে সুবিধা নেয়া, জমি দখল জায়গা দখল করা, সকল প্রকার চাকুরী বাকরীতে ঘুষ, ব্যবসা বানিজ্যে চাঁদাবাজি করা কোন নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ না পাই। আমার কাছে কোন অভিযোগ যেন না আসে। আমার মেসেজ ক্লিয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তি, কোন আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব বা দলের নেতাকর্মীর মাধ্যমে দলের ইমেজ নষ্ট হয় ক্ষুন্ন হয় বিনয়ের সাথে তাকে বলবেন আপনি চলে যান। আপনার দ্বায় দায়িত্ব দল কখনও নিবেনা। দল বহন করবেনা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এমপি পঞ্চগড়েন বোদা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে জনসংযোগ ও মতবিনিময় সভায় একথা বলেন। সকালে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে বগদুলঝুলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্দির কমিটির সদস্য ও সনাতনধর্মের লোকজন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরন করে নেন।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। আমি মনে করি সকল ভোটার আমাদের ভোট দিয়েছেন। উন্নয়নের ভাগিদার প্রত্যেক ভোটার। জনগনের সমর্থনেই আমরা ক্ষমতায় এসেছি। এ ক্ষমতা আমাতের না জনগনের। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। দলের চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। তাই এলাকার রাস্তাঘাট পাকা করতে অনেকটাই সুবিধা হবে কারন এলজিইডি মন্ত্রী আমাদের ফখরুল ইসলাম স্যার।
পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ পরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাউলাগঞ্জ বাজারে, টেপ্রীগঞ্জ ইউনিয়নের আয়োজনে টেপ্রীগঞ্জ বাজারে সাধারন জনগণের সাথে জনসংযোগ ও মতবিনিময় সভা করেন। বিকেলে দেবীগঞ্জ উপজেলা শাখা ও পৌর বিএনপি আয়োজনে জনসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন। এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক আলী হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকারের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান। এরপর
দেবীডুবা ইউনিয়ন বিএনপির আয়োজনে খুটামারা বাজারে, দন্ডপাল ইউনিয়ন বিএনপির আয়োজনে কালীগঞ্জ বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় সভা করেন। এসময় দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কৃষক দলের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেনসহ ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই ছুটে এলেন নিজ এলাকায়। শুরু করলেন জনসংযোগ।
১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে পঞ্চগড় এসে পৌছান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড় এসে পৌছানোর পর পঞ্চগড় সার্কিট হাউসে জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রত্যেক থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। মতবিনিময় কালে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য দিকনির্দেশনা দেন।

