একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সাত বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরীকে আটক করা হয়েছে। রবিবার ( ১ মার্চ) সকালে দেবীগঞ্জ থানায় ৭ বছরের শিশু ধর্ষনের অভিযোগের পরে রাকিব ইসলাম নামের ওই যুবককে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
রবিবার ভুক্তভোগী শিশুর মা পারভীন বেগম (৪৮) দেবীগঞ্জ থানায় রাকিব হোসেনের নাম উল্লেখ করে সকালে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করে।এজাহার দায়েরের পর দুপুরেই থানা পুলিশ রাকিব ইসলামকে গ্রেফতার করে।
শিশুর বাবা গয়সুর আলম জানান, অভিযুক্ত রাকিব ইসলাম (২৯) দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, ২০ ফেব্রুয়ারী দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সময়ে রাকিব ইসলাম ওই শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রাকিব ইসলাম দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তি ভিত্তিক নৈশ্য প্রহরী হিসেবে কাজ করছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, শিশুর পরিবার এজাহার দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

