ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বিভিন্ন নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আইন অনুযায়ী সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনে সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

কর্মশালায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ আব্দুস সবুর। এছাড়া

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাউসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *