ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা আসক ফাউন্ডেশনের সভাপতি ইসরাত জাহান ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র ও বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এবি এম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। অতীতেও এই সংগঠনটি মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *