ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা ছাত্রদল। সোমবার দুপুরে স্থানীয় হুমায়ূন কবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর উদ্যোগে এলাকার দুই শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল আমিন, জেলা ছাত্রদলের সদস্য তানবীরুল ইসলাম তানবীর, ছাত্রদল নেতা আনিনুল ইসলাম, হাসবি রাব্বি পাঠান, হিরু খন্দকার ও প্রিন্স মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

