ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের তার বাসভবনস্থ কার্যালয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদল শাখার আহ্বায়ক এড. আরিফুল হক মাসুদ ও সদস্য সচিব এড. ইয়াছিন মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় যুবদল নেতা ভিপি তাজুল ইসলাম তাজুল। এছাড়াও জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, উলামাদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন এবং ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *