জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার নানাভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। তবে আমরা মনে করি সশস্ত্র বাহিনী কোনও নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের একমাত্র দায়িত্ব।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল।

তবে ২০২৪ সালেল ৫ আগস্ট পরবর্তী এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সেনাবাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে।

তিনি আরও বলেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের ইশতেহার আমরা বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র মেরমতের লক্ষ্যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল।এ সনদের প্রতিটি দফা ঠিক যেভাবে ছিল, সেভাবেই বাস্তবায়নেই আমরা বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনও কেউ পরাজিত করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের যে অগ্নিশিখা সেনাবাহিনীর মধ্যে জ্বালিয়েছিলেন, তা যেন নিভে না যায়।

তারেক রহমান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর অনন্য ভূমিকার প্রশংসা করেন। বলেন সশস্ত্র বাহিনী কোন নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র দায়িত্ব।

সেখানে গেলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *