ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কুমারশীল মোড়ে অবস্থিত দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা-এর ১৪৪৭–১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি, মুতাবেক ১১ এপ্রিল শনিবার বাদ মাগরিব মদিনা মসজিদ ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এক অনাড়ম্বর সবক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি শামসুল হক সরাইলি, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও জেলা জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ নূর, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ও খতিব আনন্দবাজার জামে মসজিদ মাওলানা আবু বকর, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শিক্ষক মাওলানা আনোয়ার বিন মুসলিম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এস্যোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এস্যোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, ডাক্তার আক্তার হোসাইন, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সাংবাদিক শিহাব উদ্দিন বিপু, ভাদুঘর জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, এবং মদিনা মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও ব্রাহ্মণবাড়িয়া শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দ্বীনি শিক্ষা প্রসার ও ছাত্রদের ইলম অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

