ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে শহরের চাষী ভবনে শিমরাইলকান্দি ও পাওয়ার হাউজ রোড এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ভিপি তাজুল) ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুর রহিম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি এ.বি.এম মমিসনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শুধু প্রশাসনের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এ জন্য সকলকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

