হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে আইআরজিসি

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে দুটি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, জাহাজ দুটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, প্রণালিতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তা ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ইরানের উপকূলবর্তী এলাকায় একটি জাহাজে গুলি চালানো হয়েছে এবং ওমান উপকূলের কাছে আরেকটি জাহাজ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এমন ঘটনাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *