পঞ্চগড়ে নতুন আইনজীবীদের বরন করে নিল ল” ইয়ার্স কাউন্সিল

পঞ্চগড়ে নতুন আইনজীবীদের বরন করে নিল ল” ইয়ার্স কাউন্সিল

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

পঞ্চগড়ে নতুন আইনজীবীদের বরন করে নেয়া হয়েছে। বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল পঞ্চগড় জেলা আইনজীবী ইউনিটের আয়োজনে নতুন সনদপ্রাপ্ত আইনজীবীদের নবীন বরন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২২ এপ্রিল) বিকেলে নবীন বরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩১ জন নতুন আইনজীবীকে বরন করে নেয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল পঞ্চগড় জেলা সভাপতি এডভোকেট আকবর আলীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর আইনজীবী ইউনিটের সভাপতি এডভোকেট হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মাহাবুর রহমান ভুট্টু, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ হাসান প্রধান, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান বাবুল, পঞ্চগড় পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জয়নাল আবেদীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *