প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠক

ওয়ান নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি বৈঠকে যোগ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও এতে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং দেওয়া হয়নি।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা জানান, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একসঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান। বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে তিনি গুলশান কার্যালয় ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *