পঞ্চগড়ে পুষ্টি সপ্তাহে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে পুষ্টি সপ্তাহে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ শ্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ শেষ হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরন উপলক্ষে পঞ্চগড় সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ চলে।

জনস্বার্থ পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এসময় রিসোর্স পারসন হিসেব উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফতাবুর রহমান হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী মিয়া, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ, হাজী ছফির উদ্দিন বালিকা স্কুল এন্ড কলেজের ২৪ জন শিক্ষার্থীরা পুরস্কার গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *