জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট নয়: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট নয়: নাহিদ ইসলাম

ওয়ান নিউজ ডেস্ক:

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে এ ইস্যুতে রাজনৈতিক কৌশল ও ধোঁয়াশার অভিযোগও তোলেন তিনি।

শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা, পদ্ধতি ও রোডম্যাপ এখনো প্রকাশ করেনি। ফলে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, দেশে বর্তমানে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা আরও বলেন, গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে-বাইরে আলোচনা চালিয়ে যাবেন। তবে প্রয়োজন হলে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিও আরও জোরদার করা হবে।

দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার মতে, কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষ এখনো কাঙ্ক্ষিত পরিবর্তনের সুফল পাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *