ইরান যুদ্ধ থামাতে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ থামাতে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ওয়ান নিউজ ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা শেষের দিকে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপের পর ট্রাম্প এ তথ্য জানান। আলোচনায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের প্রতিনিধিরা যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে এখনও কিছু চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে, যা যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের মাধ্যমে সম্পন্ন হবে।

তিনি আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা আলোচনা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, চুক্তির শেষ পর্যায়ের বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

এর আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। তবে পরে তিনি জানান, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক ইরান সফরকেও চলমান কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও তেহরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সতর্ক অবস্থান বজায় রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *