ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধ-দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত-২০, বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধ-দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত-২০, বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে কাজ করছে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোষ্টীর জুবায়েরের সাথে বাদৈর বাড়ী (বড় গোষ্ঠির) জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিল। পরে স্থানীয় গ্রাম্য শালিশে গত চারদিন পূর্বে দোকানটি উচ্ছেদের জন্য সিদ্ধান্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এর জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেঁটা, বল্লম আর দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়ায় এবং ইট পাটকেল ছোড়াছুড়িতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ২০জন লোক আহত হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *