নয়াদিল্লিতে ‘অসৌজন্যমূলক আচরণ’, সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নয়াদিল্লিতে ‘অসৌজন্যমূলক আচরণ’, সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ওয়ান নিউজ ডেস্ক: ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণের শিকার হয়ে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সাধারণ পাসপোর্ট নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা; কিন্তু সেখানে পৌঁছানোর পরই ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ ‘নজরদারি তালিকা’র অজুহাতে তাঁকে আটকে দেয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের নামে প্রটোকল লঙ্ঘন করায় নিজের আত্মসম্মান বজায় রাখতে ডা. জাহেদ উর রহমান নিজেই পাসপোর্ট ফেরত চান এবং ভারতে প্রবেশ না করে পরবর্তী ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ নিজেদের ভুল ও প্রটোকল জনিত বিভ্রান্তি বুঝতে পেরে তাঁকে সসম্মানে দিল্লিতে প্রবেশের অনুরোধ জানালেও দেশের মর্যাদা রক্ষার্থে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তথ্য উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *