ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হবিজান বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় পরিবারের স্বজন ও স্থানীয়রা ওই বৃদ্ধাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান।

নিহত হবিজান রুহিয়া ঘনিমহেশপুর প্রধানপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী ছিলেন।

পুলিশ জানান, দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। এরই মধ্যে ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের উপর দিয়ে পার হতে যাওয়া বৃদ্ধা হবিজান বেগমকে ধাক্কা দেয়। এসময় তার পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *