নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও বিনামূল্যে উচ্চশিক্ষার প্রতিশ্রুতি: এক বছরে ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী

নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও বিনামূল্যে উচ্চশিক্ষার প্রতিশ্রুতি: এক বছরে ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলাধীন বাটাজোরের অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে সুবিধাভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এদিন গৌরনদীতে ৬০০ পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। ক্ষমতা গ্রহণের পর পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারের নতুন বাজেটে এই কর্মসূচির জন্য পর্যাপ্ত তহবিলের সংস্থান রাখা হয়েছে এবং এই হিসাব অনুযায়ী আগামী এক বছরে দেশের প্রতিটি উপজেলা থেকে গড়ে প্রায় সাত হাজার পরিবার এই সুবিধা লাভ করবে। রাষ্ট্রীয় উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্যই হলো নারীদের স্বাবলম্বী করা; সেই সাথে নারীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা ও ভালো ফল অর্জনকারী ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে সরকারের। মতবিনিময় সভা শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রী বাটাজোর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *