ভুয়া পরিচয়ে ওমান পালানোর চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই গ্রেপ্তার

ভুয়া পরিচয়ে ওমান পালানোর চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই গ্রেপ্তার

ওয়ান নিউজ ডেস্ক: জাল কাগজপত্র ও ভুয়া পরিচয় ব্যবহার করে ওমানে পালিয়ে যাওয়ার সময় শনিবার (৮ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও ঘনিষ্ঠ সহযোগী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল বিমানবন্দরের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে দেশত্যাগের প্রস্তুতিকালে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, সারোয়ার প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে তুলে ধরার পাশাপাশি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন এবং এসব ভুয়া তথ্যের আড়ালেই তার ওমান পালানোর ছক ছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, বড় সাজ্জাদের নির্দেশনায় সারোয়ার ঢাকা ও চট্টগ্রামে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। উল্লেখ্য, বিদেশে পলাতক থাকা চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী বড় সাজ্জাদ বর্তমানে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেশে থাকা তার অনুসারীদের দিয়ে চাঁদাবাজি, ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠানে গোলাগুলি ও হত্যাকাণ্ডসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন, যার মূল দৌরাত্ম্য রয়েছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *