ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানসহ আরও অনেকে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন এই একাডেমিক ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত ও মানসম্মত পরিবেশে পাঠদানের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *