ওয়ান নিউজ ডেস্ক: জনপ্রিয় নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি জানান, একটি সাইবার অপরাধী চক্র তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করেছে, যার বিরুদ্ধে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিচ্ছেদ এবং অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে সম্পত্তি থাকার মতো ভিত্তিহীন রটনাগুলোকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে ফারুকী স্পষ্ট জানিয়েছেন, এসব অপদার্থদের অপপ্রচারে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তাঁর নেই। ব্যক্তিগত এসব গুজবে কান না দিয়ে তিনি বর্তমানে নিজের নির্মাণকাজেই মনোযোগ দিচ্ছেন; এরই মধ্যে দেশে-বিদেশে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন এবং সামনে ‘টু হেল, উইথ লাভ’ নামের একটি জেন-জি প্রেমের ছবি ও অন্য একটি রাজনৈতিক গল্পের সিনেমাসহ নতুন দুটি চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা নির্মাতা।

