তাহসিফ হত্যা: জিজ্ঞাসাবাদে দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রহস্য উদঘাটনে ফের ৩ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা: জিজ্ঞাসাবাদে দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রহস্য উদঘাটনে ফের ৩ দিনের রিমান্ড

ওয়ান নিউজ ডেস্ক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যা মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আরও ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার রিমান্ডে দীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও মূল রহস্যের বিষয়ে অনেক প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে গেছেন। জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপই তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান এবং আরেক সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাসহ তারা উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে সময় কাটান। দিশাকে বাসায় পৌঁছে দেওয়ার পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান; এরপর ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত স্থান ও মোটিভ নির্ধারণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং আলামত উদ্ধারের লক্ষ্যে দীপকে পুনরায় রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে নৌ-পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *