মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্যপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় বিভিন্ন কার্যক্রম করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে স্থানীয়রা ওই দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়রা দুইজনকে আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *