গাংনী সীমান্তে দুই মাদক চোরাকারবারি আটক

গাংনী সীমান্তে দুই মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা ও তেতুঁলবাড়িয়া বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন ৫ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামালসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি। উদ্ধারকৃত মালামালে মধ্যে রয়েছে মদ, সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও ওষুধ। শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় কাজিপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৪৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসকল মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৭৩,০০০/- (দুই লাখ তিয়াত্তর হাজার) টাকা। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, তেতুলবাড়ি বিওপির বিশেষ অভিযানে খাঁসমহল শেখপাড়া নামক স্থান মেইন পিলার ১৩৮ এর ২ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এসময় খাসমহল গ্রামের মৃতঃ আব্দুল আজিজ এর ছেলে পলটু মিয়া (৪০) কে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ১০ বোতল ভারতীয় ব্লাক হান্ট মদ, ২ পিচ ইয়াবা, ৯৯০ পিচ DEKXON Dexamethasone tablet উদ্ধার করে বিজিবি। এ সকল পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ৯০০ টাকা। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *