কলকাতায় ‘আওয়ামী লীগ কার্যালয়’, যা বললেন প্রেস সচিব

কলকাতায় ‘আওয়ামী লীগ কার্যালয়’, যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে-আমরা অবশ্যই মনিটরিং করছি। তারা বাংলাদেশের বাইরে থেকে এমন কার্যকলাপ করে আমাদের এখানে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা অবশ্যই এটা মনিটরিং করছি, আমরা দেখছি। এই বিষয়ে আরও যথাযথ তথ্য সংগ্রহ করার পর আপনাদেরকে জানাতে পারবো।

রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকেন্দ্রে বডি-ওয়্যার ক্যামেরা ব্যবহার করে আমরা নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারবো। এটায় এআই সম্পৃক্ত করা আছে, যার ফলে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এসপি কিংবা ওসি মনিটর করতে পারেবন। যদি কোও জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় যায়, সেক্ষেত্রে তারা খুব দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন। এটা খুবই জরুরি এবং শনিবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা বলেছেন- এটা যেন খুব দ্রুত কেনা হয়। আমাদের লক্ষ্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সবাই যেন খুবই উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা যেন ৪৭ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেজন্য এই বডি-ওয়্যার ক্যামেরা কেনা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *