ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবার পতন বাংলাদেশের 

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবার পতন বাংলাদেশের 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পতন হয়েছে বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজরা চলে গেছে ১০ নম্বরে। আর ৯ নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানরা বৃষ্টি আইনে জিতেছে ৫ উইকেটে। তাতে দলটির রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮। টাইগারদের রেটিং ৭৭ পয়েন্ট। ফলে বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা। গত জুলাইয়েই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। পেছনে ফেলেছিল ক্যারিবিয়ানদের। এবার শাই হোপের দল নিজেদের আগের অবস্থান দখলে নিয়েছে।

দ্বিতীয় ম্যাচের পরাজয়ে অবনতি হয়েছে পাকিস্তানেরও। তারা পাঁচে নেমে গেছে। বিপরীতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে শ্রীলঙ্কা উঠেছে চার নম্বরে। অবস্থা এখন এমন যে ওয়েস্ট ইন্ডিজ যদি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচেও হারে। তার পরেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের ওপরই অবস্থান করবে।

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে শীর্ষ তিনটি আসন যথারীতি দখলে রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *