নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!

নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল। তবে নিজে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেলনি সাবেক অধিনায়ক। অবশেষে জানা গেলো, দেশের সেরা ওপেনারের নির্বাচনে অংশ নেওয়ার কথা। শনিবার জাতীয় একটি দৈনিককে তামিম নিজেই জানালেন, অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি অংশ নেবেন।

এ ব্যাপারে তামিম বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেবো কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবোই।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়েছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়। যদিও তিনি ৯ মাসের বেশি টিকতে পারেননি, দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে বিদায় নিতে হয়েছে। বর্তমানে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত কিছুদিন ধরে আলোচনা চলছে নির্বাচন পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেয়ার। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে বর্তমান সভাপতি বুলবুল পরিচালক পদে থেকে বিসিবি সভাপতি পদের জন্য লড়াইয়ে অংশ নিতে পারেন। এই আলোচনার মাঝেই নতুন করে সামনে এসেছে, তামিমের নির্বাচনে অংশ নেওয়ার খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *