ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ফোর লেন নির্মাণকাজ চলায় সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানা-খন্দ তৈরি হয়েছে।

এতে মহাসড়কের দুই পাশে শত শত বাস ও ভারী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পরে আছে। ২০ মিনিটের পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগছে ঘণ্টাখানেক। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই রোডে চলাচলকারী যাত্রীরা।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “ বিশ্বরোড এলাকায় গভীর গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *