ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ী ও লঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের জগৎ বাজারে জেলা ছাত্র দলের সদস্য সচিব সমির চক্রবর্তীর উদ্যোগে ও রাজিব কর রাজুর জয় ট্রেডার্সের আয়োজনে ৩ শতাধিক নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে সমাজের প্রান্তিক মানুষের জন্য বিশেষভাবে আয়োজিত হয়। জেলা ছাত্র দলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানানো হয়েছে, যাতে সমাজের ন্যায্য সহায়তা সব মানুষের কাছে পৌঁছে।
