ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দফা দাবিতে জামায়েত ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দফা দাবিতে জামায়েত ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়েতে ইসলামি।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে বিপুল সংখক নেতা কর্মীর অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালি বাড়ি মোড়, টি.এ রোড, হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জামায়েতে ইসলামির আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সম্পাদক অধ্যাপক জুনাইদ হাসান, প্রচার সম্পাদক মোঃ রোকন উদ্দিন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদি প্রথাকে দূর করে গণতন্ত্র শতভাগ বাস্তবায়ন করতে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন বুঝে না।

আমরা মনে করি তারা রাজনৈতিক শিশু। এছাড়াও বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দূর্নীতির বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। একইসাথে জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *