ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারি কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ নৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কর্মচারি কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোঃ আশরাফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি কর্মচারি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জনগণ বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শিকার হয়েছে। তারা আরও জানান, কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এই পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।
