ওয়ান নিউজ বিডি ২৪ সম্পাদক লিওনের মায়ের রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

ওয়ান নিউজ বিডি ২৪ সম্পাদক লিওনের মায়ের রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

অনলাইন সংবাদ মাধ্যম ওয়ান নিউজ বিডি ২৪ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো. তৌহিদুল ইসলাম লিওনের মায়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকা লিওনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান।

মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আহসানুল হক নয়ন।

এসময় দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং সকলের সুস্থতা কামনাও করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *